ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে প্রধানমন্ত্রীর অনুমোদন পেলো বঙ্গবন্ধু ম্যুরাল কমপ্লেক্স
সজিবুর রহমান
প্রকাশ: Monday, 2 November, 2020, 7:58 PM

অবশেষে প্রধানমন্ত্রীর অনুমোদন পেলো বঙ্গবন্ধু ম্যুরাল কমপ্লেক্স

অবশেষে প্রধানমন্ত্রীর অনুমোদন পেলো বঙ্গবন্ধু ম্যুরাল কমপ্লেক্স

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বহুল আলোচিত,প্রত্যাশিত হলো বঙ্গবন্ধু ম্যুরাল কমপ্লেক্স।যা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৯ বছরেও প্রতিষ্ঠা করা হয়নি।সেই প্রত্যাশিত বঙ্গবন্ধু ম্যুরাল কমপ্লেক্স স্থাপিত হতে চলেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

রবিবার বঙ্গবন্ধু ট্রাস্টি বোর্ডের সভায় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ম্যুরাল কমপ্লেক্সের অনুমোদন দেন।২৪০ বর্গমিটার স্থানে ম্যুরালটি স্থাপন করতে খরচ হবে ১৫ কোটি ৪০ লাখ টাকা।ম্যুরালটির নির্মাণ কাজ অতিশীঘ্র শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করেন বশেমুরবিপ্রবি পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কার দপ্তরের উপপরিচালক মোঃ তুহিন মাহমুদ।তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,বঙ্গবন্ধুর ম্যুরাল কমপ্লেক্স নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ট্রাস্টি বোর্ডের সভায় অনুমোদন দিয়েছেন।আগামী দু-এক দিনের মধ্যে অনুমোদনের চিঠি আমাদের হাতে এসে পৌছাবে এবং যত দ্রুত সম্ভব টেন্ডার বিজ্ঞপ্তি দিয়ে নির্মাণ কাজ শুরু করবো।

এছাড়াও,বিশ্ববিদ্যালয়টি জাতির জনকের পুণ্যভূমিতে হওয়ায় ম্যুরাল কমপ্লেক্স নির্মাণের কাজটি সুন্দরভাবে করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড একিউএম মাহবুব দায়িত্ব নেওয়ার পর পরই ম্যুরাল টি নির্মাণের বিষয়ে বলেছিলেন অতি শীঘ্রই বঙ্গবন্ধু ম্যুরাল কমপ্লেক্স নির্মাণ করা হবে।

বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু ম্যুরালটি অনুমোদন পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে অন্যরকম আমেজ বিরাজ করছে।

শিক্ষার্থীরা বলেন,যেখানে বঙ্গবন্ধুর নামে বিশ্ববিদ্যালয় সেখানে বঙ্গবন্ধুর ম্যুরাল না থাকাটা খুবই দুঃখজনক ব্যাপার।দেরিতে হলে ম্যুরালটি অনুমোদন পাওয়ায় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ।

উল্লেখ্য, বশেমুরবিপ্রবি অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে বঙ্গবন্ধুর ম্যুরাল কমপ্লেক্স নির্মাণের অনুমোদন পায় ২০১৪ সালে।দুই কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় তখন এবং ২০১৭ সালের জুনের মধ্যে ম্যুরালটির নির্মাণ কাজ সম্পন্ন করার কথা ছিলো।

কিন্তু ২০১৭ সালে ম্যুরালটির নির্মাণ কাজ শুরু না হওয়ায় পরবর্তীতে বশেমুরবিপ্রবি অধিকতর উন্নয়ন প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয় এবং ২০১৮ সালে প্রকল্পটির বাজেট রিভাইজড করা হয়। রিভাইজড বাজেটে ২৪০ বর্গমিটার স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল কমপ্লেক্স নির্মাণের জন্য ১৫ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়।

সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status