ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুগদায় খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে, নিহত ব্যক্তি সৌদিপ্রবাসী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 18 May, 2026, 9:26 PM

মুগদায় খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে, নিহত ব্যক্তি সৌদিপ্রবাসী

মুগদায় খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে, নিহত ব্যক্তি সৌদিপ্রবাসী

রাজধানীর মুগদায় উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মো. মোকারম মিয়া। তিনি সৌদিপ্রবাসী ছিলেন। আজ সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজের মর্গে এসে তাঁর চাচাতো ভাই রিফাত মরদেহ শনাক্ত করে বুঝে নেন।

মোকারম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার তালশহর গ্রামের সোহরাব মিয়ার ছেলে।

রিফাত বলেন, মোকারম প্রায় সাড়ে তিন বছর সৌদি আরবে ছিলেন। তাঁর স্ত্রী জোনাকি বেগমের বরাত দিয়ে তিনি বলেন, ১৩ মে বিকেলে ইমোতে মোকারমের সঙ্গে কথা হয়েছিল। তবে তখন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে কিছু জানাননি। এর পর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

রিফাত আরও বলেন, ১৪ মে সৌদি আরবে থাকা মোকারমের এক সহকর্মীর সঙ্গে কথা হয়। তিনি জানান, ১৩ মে দিবাগত রাতে মোকারম বাংলাদেশে রওনা হন। যাওয়ার আগে কিছু মালামাল ওই সহকর্মীর কাছে রেখে গিয়েছিলেন। এর বাইরে তাঁরা আর কিছু জানতে পারেননি। তিনি বলেন, রোববার রাতে পুলিশের মাধ্যমে তাঁরা জানতে পারেন, মোকারমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

নিহত মোকারমের দুই ছেলে রয়েছে। তাঁদের নাম বায়জিদ ও মোজাহিদ। তিন ভাই ও দুই বোনের মধ্যে মোকারম ছিলেন সবার বড়।

রোববার ১৩ মে মুগদার মান্ডা এলাকা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মাথাবিহীন খণ্ডিত মরদেহের সাতটি অংশ উদ্ধার করে পুলিশ। পরে দিবাগত রাতে মানিকনগর এলাকা থেকে পলিথিনে মোড়ানো একটি কাটা মাথা উদ্ধার করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status