ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযান, ক্যাসিনোর মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০০ সিম কার্ড
মোঃ মামুন অর-রশীদ,ঠাকুরগাঁও
প্রকাশ: Saturday, 21 November, 2026, 5:46 PM

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযান, ক্যাসিনোর মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০০ সিম কার্ড

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযান, ক্যাসিনোর মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০০ সিম কার্ড

ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমের মাস্টার এজেন্ট হিসেবে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১০০টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ৫ নম্বর শুকানপুকুরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালিকাগাঁও শাহাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ডি-হাট থেকে স্লুইসগেটগামী পাকা সড়কের পাশে অবস্থিত শ্যামল রায়ের বাড়িতে অভিযান চালিয়ে তার নিজ শয়নকক্ষ থেকে দুজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শ্যামল রায় (২৮), তিনি ওই গ্রামের অতুল চন্দ্র রায়ের ছেলে এবং মো. জাহিদুর রহমান (২১), একই এলাকার আলতাফুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. বেলাল হোসেনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে ব্যবহারের অভিযোগে ১০০টি সিম কার্ড উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে তাদের অনলাইন ক্যাসিনোর মাস্টার এজেন্ট হিসেবে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। উদ্ধার করা সিম কার্ডগুলো কী উদ্দেশ্যে এবং কীভাবে ব্যবহার করা হতো, সে বিষয়ে বিস্তারিত তথ্য তদন্তের মাধ্যমে জানা যেতে পারে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

অনলাইন জুয়া ও ক্যাসিনো কার্যক্রমের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status