ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
লুঙ্গির মধ্যে থেকে সোনা উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 November, 2020, 8:02 PM

লুঙ্গির মধ্যে থেকে সোনা উদ্ধার

লুঙ্গির মধ্যে থেকে সোনা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় কলিম নামে এক রোহিঙ্গার লুঙ্গির ভেতর থেকে ৩ কোটি ১৫ লাখ ৮৬৯ টাকার সোনা উদ্ধার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে ঘুমধুম এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।

আটক মো. কলিম বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কক্সবাজার রিজিয়নের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) ঘুমধুম বিওপির সদস্যরা উখিয়ার ৫ নম্বর পালংখালী ইউপির কুড়ারপাড়া এশিয়ান হাইওয়ে রোডস্থ ব্রিজের পাশে অবস্থান নেয়। সন্ধ্যার পর এক ব্যক্তিকে সীমান্ত দিয়ে হেঁটে কুতুপালংয়ের দিকে যেতে দেখেন তারা। এতে তাদের সন্দেহ হলে তাকে আটক করা হয়।

প্রথমে অস্বীকার করলেও তার আচরণ সন্দেহজনক হওয়ায় তার শরীর তল্লাশি করে বিজিবি সদস্যরা। এরপরেই বেরিয়ে আসে লুঙ্গির ভাঁজে কৌশলে লুকানো প্রায় সোয়া তিন কোটি টাকার বার্মিজ সোনা। বিজিবির বরাতে জানা যায়, আটক করা সোনার পরিমাণ ৪৭১ ভরি। উদ্ধারকৃত সোনা কক্সবাজার ট্রেজারি অফিসে জমা করার কাজ চলছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status