ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুক্তরাষ্ট্রের নির্বাচনে চাঙ্গা যুক্তরাজ্যের জুয়াড়িরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 November, 2020, 4:47 PM

যুক্তরাষ্ট্রের নির্বাচনে চাঙ্গা যুক্তরাজ্যের জুয়াড়িরা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে চাঙ্গা যুক্তরাজ্যের জুয়াড়িরা

৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শুধু যে যুক্তরাষ্ট্রেই নানা হিসাব-নিকাশের ঢেউ তুলেছে, তা নয়। এই নির্বাচনের প্রভাব বিশ্বজুড়েই। তবে, অন্য ভিন্ন ভিন্ন দেশে নানা আলোচনার মধ্যে অনেক বেশি আলোচিত ও গণমাধ্যমের খবর হচ্ছে যুক্তরাজ্যের জুয়াড়িদের বাজি ধরার চাঙ্গাভাব।

এরই মধ্যে দেশটিতে বাজি ধরার রেকর্ড গড়েছেন জুয়াড়িরা। যা যুক্তরাজ্যের নির্বাচন বা কোন স্পোর্ট ইভেন্টেও এমন দেখা যায়নি বলে মার্কিন গণমাধ্যম সিএনএন'র খবরে বলা হয়েছে।

পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে নির্বাচিত হবেন? সেই বাজিতে এরই মধ্যে ২২০ মিলিয়ন পাউন্ড ২৮৪ মিলিয়ন ডলারের বাজি ধরেছেন জুয়াড়িরা। তাও আবার অনলাইনে জুয়া খেলার একটি মাত্র মাধ্যম বেটফেয়ারে এই পরিমাণ অর্থ পড়েছে হার-জিতের পর হাত বদলের অপেক্ষায়।

জুয়াড়িদের পছন্দের তালিকার শীর্ষে থাকা লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান বেটফেয়ারের মুখপাত্র ডেরন হ্যাগিস গেল বুধবার (৩০ অক্টোবর) সকালে এই তথ্য জানিয়েছেন। আর বাজি ধরে অর্থ হার-জিতের এই প্রতিযোগিতা নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের নাম ঘোষণা হওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে বলে জানান তিনি।


মার্কিন নির্বাচন নিয়ে ধরা বাজির এই অর্থ এরই মধ্যে আগের মার্কিন নির্বাচন কেন্দ্রিক বাজির রেকর্ড ছাড়িয়ে গেছে। চার বছর আগে ট্রাম্প-ক্লিন্টন লড়াইকে কেন্দ্র করে বাজিকররা ১৯৯ মিলিয়ন পাউন্ডের বাজি ধরেছিলেন। আর যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় ও আলোচিত ভোটাভুটি ২০১৬ সালে অনুষ্ঠিত ব্রেক্সিটকে কেন্দ্র করে বাজিকরদের হাত বদল হয়েছিল ১১৩ মিলিয়ন পাউন্ড।

বেটফেয়ার ধারণা করছে, এবারের মার্কিন নির্বাচনকে ঘিরে ৪০০ মিলিয়ন পাউন্ড হাত বদল করবেন জুয়াড়িরা।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক জুয়াড়িদের পরামর্শদাতা প্রতিষ্ঠান ওডচেকার'র জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক পিট ওয়াট'র বক্তব্য, মার্কিন নির্বাচনের উত্তেজনা রাজনৈতিক জুয়াড়িদের ছাড়িয়ে সাধারণদের মধ্যেও ছড়িয়ে পড়েছে।

বেটফেয়ারের মুখপাত্র ডেরন হ্যাগিস বলেন, অনেকেই বলছেন জুয়াড়িদের এই তোলপাড় কয়েকদিন পর্যন্ত চলবে এমনকি সপ্তাহ জুড়েই চলতে পারে। এমনটা হলে আমরাও মার্কেট খোলা রাখব।

জয়ের বাজিতে যারা ট্রাম্পের পক্ষে তারা একটু বড় করেই ঝুঁকি নিচ্ছেন। ১০ পাউন্ডের বিপরীতে তারা ১৮.৮০ পাউন্ড মুনাফা পাবেন। সেখানে বাইডেনের পক্ষের জুয়াড়িরা পাবেন ৫.২৬ পাউন্ড। জুয়াড়িদের প্রতিযোগিতায় ট্রাম্পের জয়ের সম্ভাবনা ৩৪.৮ শতাংশ।

শুধু এবারের মার্কিন নির্বাচনেই সীমাবদ্ধ নেই ব্রিটিশ জুয়াড়িরা। ২০২৪ সালের মার্কিন নির্বাচন নিয়েও তারা বাজি ধরছেন। সেখানে তারা বাজি ধরছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হবেন বাইডেন নাকি ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স?

     
সম্পাদনায়: তাহের রাব্বী

    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status