ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাঠে ফিরলেন জেমি ডে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 November, 2020, 4:41 PM

মাঠে ফিরলেন জেমি ডে

মাঠে ফিরলেন জেমি ডে

মহামারি করোনা ঝড়ে উলটে পালটে গেছে ফুটবল সূচি।  দীর্ঘদিন পরে মাঠে অনুশীলনে ফিরেছে ফুটবলাররা। এবার দশ মাস পর মাঠে ফিরলেন বাংলাদেশের ইংলিশ ফুটবল কোচ জেমি ডে। জাতীয় দলের সঙ্গে শেষবার জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ডকাপে মাঠে মাসে মাঠে নেমেছিলেন জেমি।

মার্চ মাসে করোনার কারণে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে আফগানিস্তান ও কাতারের বিপক্ষে বাংলাদেশের দুটি ম্যাচ স্থগিত হয়ে যায়। নিজ দেশ ইংল্যান্ডে ফিরে যাব জেমি। আগস্টে আবার ক্যাম্প শুরু হলেও সেটি বেশি দিন গড়ায়নি। বাংলাদেশ ফুটবল দলের ইংলিশ কোচও আর ফেরেননি।

বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেছেন ইংলিশ কোচ। আজই প্রথম তিনি অনুশীলনে যোগ দিলেন। ১০ মাস পর শিষ্যদের সঙ্গে দেখা হয়ে নিজের আনন্দ আর তৃপ্তিটা লুকাতে পারেননি তিনি, ‘অপেক্ষায় ছিলাম কবে মাঠে ফিরতে পারবো। আজ অনেক দিন পরে মাঠে ফিরতে পেরে ভালো লাগছে। খেলোয়াড়দেরও আনন্দিত দেখলাম’।

নেপালের বিপক্ষে এ মাসেই দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সে লক্ষ্যেই চলছে বাংলাদেশ দলের অনুশীলন। ১৩ ও ১৭ নভেম্বর ম্যাচ দুটি হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

গত ২৪ অক্টোবর থেকে শুরু হয়েছে প্রস্তুতি। এত দিন স্থানীয় কোচদের অধীনে প্রস্তুতি নিয়েছেন ফুটবলাররা। তবে সেটি হয়েছে প্রধান কোচ জেমির পাঠানো অনুশীলন সূচি অনুযায়ীই।

এই সময়টা খেলোয়াড়দের ফিটনেস নিয়েই কাজ হয়েছে বেশি। আজ প্রথম অনুশীলনে নেমে কিছু খেলোয়াড়ের ফিটনেস দেখে সন্তুষ্ট জেমি। তবে আবার কিছু খেলোয়াড় হতাশও করেছেন এই ইংলিশ কোচকে, ‘গেল কয়েক দিন খেলোয়াড়েরা কঠোর পরিশ্রম করেছে। অনুশীলনে খেলোয়াড়দের উন্নতি চোখে পড়েছে। কিছু খেলোয়াড়ের ফিটনেস ভালো অবস্থানে আছে। আবার অনেকের ফিটনেসে ঘাটতি আছে। হাতে আরো কয়েক দিন সময় আছে। পুরো দলকে ভালো একটি অবস্থানে নিয়ে যেতে হবে’।

আজ জাতীয় দলের অনুশীলনে প্রথম যোগ দিয়েছেন নতুন ইংলিশ গোলরক্ষক কোচ লেস ক্লিভলি। প্রায় দেড় ঘণ্টা গোলরক্ষক আশরাফুল রানা, আনিসুর রহমান, পাপ্পু হোসেন ও শহিদুল ইসলামকে অনুশীলন করিয়েছেন তিনি। প্রথম দিনে গোলরক্ষকদের পজিশনিং নিয়েই বেশি কাজ করেন তিনি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status