ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ট্রাম্পের পর চীনে যাচ্ছেন পুতিন, আলোচনা যেসব বিষয়ে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 19 May, 2026, 12:27 PM

ট্রাম্পের পর চীনে যাচ্ছেন পুতিন, আলোচনা যেসব বিষয়ে

ট্রাম্পের পর চীনে যাচ্ছেন পুতিন, আলোচনা যেসব বিষয়ে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  এটি তার ২৫তম চীন সফর হতে যাচ্ছে।  দুদিনের এই সফরে পুতিন তার পুরোনো বন্ধু চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।  এ সময় তারা দ্বিপক্ষীয় সহযোগিতার সব ক্ষেত্র এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। খবর রয়টার্সের। 

পুতিনের এই সফরের কথা এমন সময় জানা গেল, যখন এক সপ্তাহেরও কম সময় আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চীন সফর শেষ করেছেন। 

চীন ও রাশিয়া বলছে, পুতিনের এই দুই দিনের সফর দুই দেশের সব আবহাওয়ায় চলা অংশীদারত্বেরই’ প্রমাণ। পশ্চিমা দেশগুলো যখন চীনকে রাশিয়ার ওপর চাপ দিতে বলছে, তখনও এই সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে বলে তারা দাবি করছে।

যদিও চীন নিজেকে ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে শান্তির মধ্যস্থতাকারী ও নিরপেক্ষ পক্ষ হিসেবে উপস্থাপন করে।  তবে পুতিন দাবি করেন, চীন ও রাশিয়া একে অপরের ‘মূল স্বার্থ’ সমর্থন করে এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও দুই দেশ জ্বালানি চুক্তি বাড়াতে কাজ করছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এই শীর্ষ বৈঠক বিশ্বকে একটি বার্তা দেবে যে চীন-রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব অত্যন্ত দৃঢ় এবং যুক্তরাষ্ট্রের কোনো চেষ্টা তাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারবে না।

বিশ্লেষকদের মতে, চীন বিশ্বে নিজেকে একটি স্থিতিশীল শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে, বিশেষ করে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ থামাতে এবং ইরান সংঘাতের মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে।

চীন সফরের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, দুই দেশের মধ্যে কিছু বিষয়ে সমঝোতা হয়েছে, যা বৈশ্বিক ব্যবসা ও ভোক্তাদের জন্য স্থিতিশীলতা আনতে পারে।

অন্যদিকে, চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক পশ্চিমাদের চাপ সত্ত্বেও স্থির কূটনীতি বজায় রাখার বার্তাও দিচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন জানান, সফরের সময় দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতার সব ক্ষেত্র এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status