ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসিকে সামলানো কঠিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 November, 2020, 4:33 PM

মেসিকে সামলানো কঠিন

মেসিকে সামলানো কঠিন

বার্সেলোনার সঙ্গে তার যাত্রা কাগজে-কলমে মাত্র ছয় মাসের। এই অল্প সময় কোচের দায়িত্বে থাকাকালীন কোনও শিরোপা জেতাতে পারেননি বার্সাকে। উল্টো বায়ার্ন মিউনিখের কাছে লজ্জাজনক হারের তিক্ততা পেয়েছেন সাবেক বার্সা কোচ কিকে সেতিয়েন। ছয় মাসের মাথায় বরখাস্ত হতে হয়েছে তাকে।

তবে এই ছয় মাসের যাত্রায় বেশকিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন সেতিয়েন। জেনেছেন ক্লাবের ভেতর-বাহির। দলের অন্যতম প্রাণভোমরা লিওনেল মেসিকেও চিনেছেন নতুন করে। এসব নিয়ে এবার মুখ খুলেছেন সাবেক এই বার্সা কোচ।

মেসি সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন সাবেক এ কোচ। সেতিয়েন বলেন, 'বার্সা অধিনায়ক লিওনেল মেসিকে সামলানো কঠিন কাজ। বিশ্বজুড়ে তার তারকাখ্যাতি থাকায় তার সমালোচনাও করা যায় না।'

চলতি বছরের জানুয়ারিতে ভালভার্দের বহিষ্কারের পর দায়িত্ব নিয়েছিলেন কিকে সেতিয়েন। বায়ার্নের বিপক্ষে ভরাডুবির দায় তার কাঁধে বর্তায়। কিন্তু সব চাপ সয়ে গেছেন, তবুও নিজের ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে কোনো কথা বলেননি তিনি।

তবে সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে এসব বিষয়ে কথা বলেছেন সাবেক বার্সা কোচ। যেখানে বেশির ভাগ কথাবার্তাই ছিল লিওনেল মেসি সম্পর্কিত।

সেতিয়েন বলেন, 'মেসি অনেক কথা কম বলে। তাকে সামলানো অনেক বেশি কঠিন।' মেসি সর্বকালের সেরা খেলোয়াড়। ফুটবলে অনেক কিংবদন্তি খেলোয়াড় এসেছেন। কিন্তু মেসির মতো একটানা এত সময় কেউই নিজের ফর্ম ধরে রেখে খেলতে পারেনি, যা মেসি প্রতিনিয়ত করে দেখাচ্ছে।'

তিনি আরও বলেন, 'মেসিকে বদলানোর আমি কে? বার্সেলোনা তাকে এভাবেই বছরের পর বছর ধরে মেনে নিয়েছে। সেখানে তাকে বদলানোর চেষ্টা করার প্রশ্নই ওঠে না। মেসির অনেক দিক সামলানো কঠিন। মেসি অনেক কম কথা বলে, তবে সে যা চায় তা ঠিকই করে দেখায়।'

বিদায়ের আগে বায়ার্নের কাছে ৮-২ গোলে দগ্ধ হয়েছিলেন সেতিয়েন। তবে এমন ব্যর্থতার পরেও ক্লাবের স্বার্থকেই বড় ভাবেন সেতিয়েন। ক্লাবের স্বার্থ অক্ষুণ্ণ রাখার পক্ষেই জোর দেন সাবেক এ বার্সা কোচ।

সম্পাদনায়: তাহের রাব্বী
         

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status