ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
তালগাছের মাথায় বসে কাটা হলো সেই গাছ, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 September, 2020, 4:07 PM

তালগাছের মাথায় বসে কাটা হলো সেই গাছ, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

তালগাছের মাথায় বসে কাটা হলো সেই গাছ, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

দুঃসাহসীক কাণ্ড করতে বীর নয়, প্রয়োজন অনুভূতিহীন বা অনুভূতি নিয়ন্ত্রক মানুষ। আর অনুভূতিহীন কাণ্ড দেখলে তাজ্জব বনে যান বিভিন্ন বয়সের মানুষ। তেমনি তাজ্জব কাণ্ড করেছেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। গাছের মাথায় বসেই সেই গাছের ডাল কাটলেন তিনি। আর এ কাণ্ডের একটি ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

সম্প্রতি ভিডিওটি নিজের টুইটার হ্যান্ডলে আপলোড করেছেন সাবেক মার্কিন বাস্কেটবল খেলোয়াড় রেক্স চ্যাপম্যান। আপলোড ভিডিও-এর ক্যাপশনে রেক্স লিখেন, ‘কাউকে তালগাছ কাটতে দেখেছেন?’

ভিডিওটি শেয়ার করার পর হুমড়ি খেয়ে দেখছেন নেটিজেনরা। এরইমধ্যে ভিডিওটি ৬৭ লাখের বেশি বার দেখা হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, একট উঁচু তাল গাছের মাথায় বসে রয়েছেন এক ব্যক্তি। তার পর চেনস (গাছ কাটার যন্ত্র) দিয়ে গাছের মাথায় থাকা ঝোপ কাটতে লাগলেন তিনি। কাটতে কাটতে তালগাছটির মাথার অংশটি কেটে নিচে পড়ে যায়। আর ওই ব্যক্তি গাছের আগার অংশ ধরে বসে থাকলেন। তখনই গাছটি এদিক থেকে ওদিক দুলতে থাকে। মনে হয়, ওই ব্যক্তি আকাশের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছেন।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status