ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
সেন্টমার্টিন থেকে ফিরলেন আটকে পড়া শতাধিক পর্যটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 11:19 PM

সেন্টমার্টিন থেকে ফিরলেন আটকে পড়া শতাধিক পর্যটক

সেন্টমার্টিন থেকে ফিরলেন আটকে পড়া শতাধিক পর্যটক

বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আটকে পড়া শতাধিক পর্যটক ট্রলারে করে জীবনের ঝুঁকি নিয়ে টেকনাফে ফিরে এসেছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে চারটি কাঠের ট্রলারে তারা টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটে পৌঁছান। আরও ২০-২৫ জন পর্যটক স্বেচ্ছায় সেখানে থেকে গেছেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ জানান, বুধবার দুপুরের দিকে পর্যায়ক্রমে চারটি কাঠের ট্রলারে তারা টেকনাফ ফিরে যান। রাতের দিকে আটকে পড়া পর্যটকরা নিরাপদে টেকনাফে পৌঁছান। আরও কিছু পর্যটক সেন্টমার্টিন দ্বীপে স্বেচ্ছায় রয়ে গেছেন। তাদের সার্বক্ষণিক খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

ফিরে আসা পর্যটকরা জানান, গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর কক্সবাজার থেকে কর্ণফুলী এক্সপ্রেস নামে একটি জাহাজে তারা সেন্টমার্টিন বেড়াতে যান। ২১ সেপ্টেম্বর তাদের ফিরে আসার কথা থাকলেও সাগরে ৩ নম্বর সংকেত জারি হওয়ায় সেদিন থেকে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তারা সেখানে আটকা পড়েন। তবে এ সময় তাদের তেমন কোনো অসুবিধা হয়নি।


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সাইফ জানান, লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে সোমবার থেকে টেকনাফ- সেন্টমার্টিন নৌপথে যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। এতে সেন্টমার্টিনে আটকা পড়েছিলেন শতাধিক পর্যটক। তারা ট্রলারে করে টেকনাফে ফিরে এসেছেন।

সম্পাদনা:  এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status