ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
সেই ‘কোটিপতি পিয়নের’ জামিন হাইকোর্টেও নামঞ্জুর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 6:08 PM

সেই ‘কোটিপতি পিয়নের’ জামিন হাইকোর্টেও নামঞ্জুর

সেই ‘কোটিপতি পিয়নের’ জামিন হাইকোর্টেও নামঞ্জুর

হাইকোর্টেও জামিন মেলেনি ব্রাহ্মণবাড়িয়া সাব-রেজিস্ট্রি অফিসের পিয়ন ইয়াছিন মিয়া ওরফে ‘কোটিপতি পিয়নের’। সরকারি রাজস্ব আত্মসাতের ঘটনায় করা মামলায় আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ (ভার্চুয়াল) এ আদেশ দেন।


জামিনের বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা। দুদকের পক্ষে ছিলেন মো. সাজ্জাদ হোসেন। আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মোস্তফা সারোয়ার।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সাব-রেজিস্ট্রি অফিসের পিয়ন ইয়াছিন মিয়া নগদে রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকলের ফি বাবদ আদায়কৃত সরকারি রাজস্ব অর্থ ব্যাংকে জমা না দিয়ে ৫ কোটি ৭৭ লাখ ২৫ হাজার ৫৩৯ টাকা আত্মসাৎ করেন মামলার বিবরণে বলা হয়। বিষয়টি চট্টগ্রাম বিভাগীয় আইআরও নিপেন নাথ সিকদার পরিদর্শনের সময় ধরতে পেরে অভিযোগ করেন।

পরে ঘটনাটি তদন্ত করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লার সহকারী পরিচালক এইচএম আখতারুজ্জামান। তিনি ২০১৯ সালের ১০ ডিসেম্বর দুদকে (ব্রাহ্মণবাড়িয়া) মামলা দায়ের করেন।


সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status