|
জালিয়াতি করে বীরাঙ্গনা দাবি করা সেই নেত্রী বহিষ্কার
নতুন সময় প্রতিনিধি
|
|
জালিয়াতি করে বীরাঙ্গনা দাবি করা সেই নেত্রী বহিষ্কার জয়পুরহাট প্রেসক্লাবে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেবেকা সুলতানা ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবা বেগম নায়লা উপস্থিত হয়ে স্থানীয় সাংবাদিকদের এ বিষয়টি অবগত করেন। পরে তার আবেদনের প্রেক্ষিতে সদর উপজেলায় কর্মরত ৫ সদস্যের সরকারি নারী কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির আহবায়ক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহনাজ সিগমা কোনো প্রকার যাচাই-বাছাই না করে অফিসের একজন পরিদর্শকের মাধ্যমে নির্ধারিত ফরম পূরণ করে ২৪ জুন প্রতিবেদন জমা দেন। যেখানে তিনি আছমা বিবিকে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করার জন্য সুপারিশ করেন। পরে বিষয়টি জানাজানি হলে মুক্তিযুদ্ধের সাথে এসব জালিয়াতির ঘটনায় স্থানীয় বাসিন্দা, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে প্রতিবাদের ঝড় উঠে। এক পর্যায়ে জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি আজম আলী এসব অভিযোগ তদন্ত করার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে একটি অভিযোগপত্র দাখিল করেন। এ বিষয়ে জয়পুরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মাহফুজা মন্ডল রিনা বলেন, ‘জালিয়াতির আশ্রয় নিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে প্রকৃত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করার তার এমন ঘৃণ্য অপচেষ্টা সংগঠনের ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে। তাই আছমা বিবির সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে।’ সম্পাদনায়: খালেদ সুজন |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
