ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
বিয়ে নিয়ে মুখ খুললেন কৌশানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 1:08 PM

বিয়ে নিয়ে মুখ খুললেন কৌশানি

বিয়ে নিয়ে মুখ খুললেন কৌশানি

কলকাতার তরুণ প্রজন্মের আলোচিত নায়িকা কৌশানি মুখার্জি। এই নায়িকা আরেক অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন দীর্ঘদিন। 

লকডাউনের শুরুর দিকে কৌশানির বাড়িতেই আটকে ছিলেন বনি। সেই সময় অভিনেতা কৌশানির হাতের নানা রান্না থেকে ডেজার্ট খেয়ে রীতিমতো উচ্ছ্বসিত ছিলেন। তাদের এই প্রেমের কথা কারও অজানা নয়।

এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। আগামী ডিসেম্বরেই নাকি রেজিস্ট্রি করছেন বনি-কৌশানি।

এমন প্রশ্নের জবাবে ভারতীয় একটি গণমাধ্যমে কৌশানি বলেন, আমি কিন্তু প্রেম, সম্পর্ক, কোনও বিষয় নিয়েই লুকোছাপা করিনি। হঠাৎ লুকিয়ে রেজিস্ট্রি কেন করব? এই তো সবে কাজ শুরু হলো। এখন সেটল করছি না।

বনি অবশ্য বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, রেজিস্ট্রি করার কোনও প্ল্যান নেই। করোনার জন্য সব তো পিছিয়েই গেল! আমাদের বিয়েও করোনার জন্যই আরও এক বছর পিছিয়ে গেল। ২০২২-এর আগে আমি ও কৌশানি, কেউ বিয়ে নিয়ে ভাবছি না। এখন কাজে মন দিতে হবে।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status