ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
গুলশানে স্পা সেন্টারে অভিযান, নারীসহ আটক ১০
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 11:11 AM

গুলশানে স্পা সেন্টারে অভিযান, নারীসহ আটক ১০

গুলশানে স্পা সেন্টারে অভিযান, নারীসহ আটক ১০

রাজধানীর গুলশানে নাভানা টাওয়ার ‘হিজামা থেরাপি সেন্টার অ্যান্ড বডি ম্যাসাজ’ নামের একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ৫ নারী ও ৫ জন পুরুষকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে গুলশান-১ এর নাভানা টাওয়ারের লেভেল ২২/এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, থেরাপি সেন্টারের আড়ালে দীর্ঘদিন ধরে এখানে ঢাকার বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সের তরুণী ও নারীদের একত্রিত করে দেহ ব্যবসা পরিচালনা করে আসছিল প্রতিষ্ঠানটি।

খবর পেয়ে অভিযানে অসামাজিক কার্যকলাপ ও পতিতাবৃত্তির সময় ১০ জনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের নাম-ঠিকানা প্রকাশ করে এবং পতিতাবৃত্তির কথা স্বীকার করে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে গুলশান থানায় মানবপাচার দমন আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি।



সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status