|
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আছড়ে মারলেন কোলের শিশুকে, বাবা আটক
নতুন সময় প্রতিবেদক
|
![]() স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আছড়ে মারলেন কোলের শিশুকে, বাবা আটক বুধবার (১৫ জুলাই ) সন্ধ্যার দিকে উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সবুজের বস্তির একটি টিনশেড বাসায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে শিশুটির বাবা তাকে মেঝেতে আছাড় মারেন। গুরুতর আহত অবস্থায় রাফা মনি ওরফে কবিতা নামে শিশুটিকে রাতেই প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে ওই হাসপাতালেই রাফা মনি মারা যায়। তুরাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সন্তানকে হত্যার অভিযোগে অটোরিক্সা চালক মো. কবিরকে আটক করা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা শিশুটির বাবাকে আটকে পুলিশে সোপর্দ করে। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রাফা মনির মা লিমা আক্তারকে দেখা যায়, সন্তানের ছোট্ট দেহ আঁকড়ে ধরে পাগলের মত কাঁদছেন। তিনি বলেন, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগেই ছিল। বুধবার সন্ধ্যা ৭টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে তার স্বামী কবির মেয়েকে মাথায় তুলে পর পর দুইবার আছাড় মারেন। আহত অবস্থায় প্রথমে রাফা মনিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে তাকে আনা হয় ঢাকা মেডিকেলে। সেখানে দুপুর আড়াইটার দিকে মেয়েকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । লিমা আক্তারের অভিযোগ, আমার স্বামী বিভিন্ন নেশায় আসক্ত। এমনকি ভরণ-পোষণের টাকা পর্যন্ত দিত না। এসব বিষয় নিয়ে বলতে গেলে, সে আমাকে মারধর করত। গতকাল এমন ঘটনা ঘটাবে আমরা সেটা বুঝে উঠতে পারেনি। আমার বাচ্চাটাকে সে এইভাবে শেষ করে দিল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ফুলবাড়ীয়ায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ, উপকারভোগীর তালিকা নিয়েও প্রশ্ন
