ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
ইহুদি বসতি স্থাপনে ১০ কোটি ডলার দেন চেলসির মালিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 11:08 AM

ইহুদি বসতি স্থাপনে ১০ কোটি ডলার দেন চেলসির মালিক

ইহুদি বসতি স্থাপনে ১০ কোটি ডলার দেন চেলসির মালিক

রুশ ধনকুবের ও ইংলিশ ফুটবল ক্লাব চেলসির মালিক রোমান আব্রামোভিচ এমন একটি ইসরাইলি প্রতিষ্ঠানকে ১০ কোটি ডলার দান করেছে। যারা পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের কাছ থেকে জবরদখল করা ভূমিতে ইহুদি বসতি স্থাপনের কাজ করে।

অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরাইলি বসতি স্থাপনকারীদের এই সংগঠনের নাম এলাদ। খবর বিবিসির।

সিলওয়ানের প্রতিষ্ঠা হয়েছিল ১৯৮৬ সালে। এ পর্যন্ত এই সিলওয়ানে প্রায় ৭৫টি বাড়িতে ইহুদি পরিবারের বসতি স্থাপন সম্পন্ন করেছে এলাদ।

সিলওয়ানকে ইহুদিরা ডাকে 'ইর ডেভিড' বলে; যে হিব্রু নামের অর্থ 'সিটি অব ডেভিড'।

এ প্রতিষ্ঠানটি আবার পর্যটনের ক্ষেত্রেও কাজ করে। সিটি অব ডেভিডের পুরাতাত্ত্বিক আকর্ষণীয় স্থানগুলো দেখতে প্রতি বছর ১০ লাখেরও বেশি পর্যটক আসেন। আর ওই পর্যটক আকর্ষণের স্থানগুলো পরিচালনা করেন তারাই।

এলাদের সাবেক বিপণন পরিচালক হচ্ছেন শাহার শিলো। তিনি গণমাধ্যমকে বলছেন, এলাদের কৌশলটা হলো– তারা সিটি অব ডেভিডে একটি ভিন্ন রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি করার জন্য পর্যটনকে ব্যবহার করছে।

এলাদ তার কাজের অর্থায়নের জন্য নির্ভর করে দাতাদের ওপর। গত ২০০৫ থেকে ২০১৮ পর্যন্ত তারা দান হিসেবে যে অর্থ পেয়েছে, তার অর্ধেকেই এসেছে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের (বিভিআই) চারটি কোম্পানি থেকে।

তবে এই কোম্পানিগুলোর পেছনে যারা আছেন, তাদের নাম এতকাল সবার অজানাই ছিল– অন্তত এখন পর্যন্ত।

বিবিসির আরবি বিভাগের এক অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে আসে। সম্প্রতি 'ফিনসেন ফাইলস' নামে যেসব ব্যাংকিং খাতের দলিলপত্র ফাঁস হয়েছে, তার মধ্যে কিছু দলিলপত্রে বিভিআইয়ের ওই চারটি দাতা কোম্পানির নাম আছে।

এসব দলিলপত্রে ব্যাংকগুলো তাদের আর্থিক লেনদেন এবং কোম্পানির মালিকানাসংক্রান্ত তথ্য রিপোর্ট করেছে।

এলাদকে অর্থ দান করে এমন তিনটি কোম্পানির মালিক আব্রামোভিচ। আইনের ভাষায় যাকে বলে 'বেনেফিশিয়াল ওনার'। আর চতুর্থ কোম্পানিটিও নিয়ন্ত্রণ করেন তিনিই।

এলাদের অ্যাকাউন্টে দেখা যায়, এই কোম্পানিগুলো তাদের যে অর্থ দিয়েছে, তার পরিমাণ এখনকার বিনিময় হারে ১০ কোটি ডলারেরও বেশি হবে।

এর মানে হলো– গত ১৫ বছরে এলাদকে এককভাবে সবচেয়ে বেশি অর্থ দান করেছেন রোমান আব্রামোভিচ।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status