ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
আরব লিগের বৈঠকে সভাপতিত্ব প্রত্যাখ্যান ফিলিস্তিনের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 11:19 AM

আরব লিগের বৈঠকে সভাপতিত্ব প্রত্যাখ্যান ফিলিস্তিনের

আরব লিগের বৈঠকে সভাপতিত্ব প্রত্যাখ্যান ফিলিস্তিনের

ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সম্পর্ক স্বাভাবিকের চুক্তির প্রতিবাদে আরব লিগের বৈঠকের সভাপতিত্বের আসন প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি রামাল্লায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। ইসরাইলের সঙ্গে আমিরাত এবং বাহরাইনের চুক্তির নিন্দা না জানিয়ে আরব লিগ তাদেরকে উল্টো সমর্থনের প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সংযুক্ত আরব আমিরাত এবং বাহারাইনের নিন্দা করতে গত ৯ সেপ্টেম্বর আরব লিগের বৈঠকে একটি প্রস্তাব তোলে ফিলিস্তিন, কিন্তু সে প্রস্তাব গ্রহণ করা হয়নি। তবে আল মালিকি জানান, আসন্ন বৈঠকে সভাপতিত্ব না করলেও আরব লিগ থেকে সরে আসবে না ফিলিস্তিন।

গত ১৫ জুলাই বাহারাইন ও সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সই করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status