ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ জুলাই ২০২৬ ৪ শ্রাবণ ১৪৩৩
বাগমারায় অসুস্থ নয়ন সরকারকে দেখতে গেলেন এমপি এনামুল হক
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 September, 2020, 11:38 PM

বাগমারায় অসুস্থ নয়ন সরকারকে দেখতে গেলেন এমপি এনামুল হক

বাগমারায় অসুস্থ নয়ন সরকারকে দেখতে গেলেন এমপি এনামুল হক

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা অসুস্থ নয়ন সরকারকে দেখতে যান রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। কামারখালী গ্রামের নয়ন সরকার বেশ কিছুদিন ধরে অসুস্থ।

তিনি গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ০৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুর সরকারের পিতা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে অসুস্থ নয়ন সরকারের বাড়িতে উপস্থিত হয়ে তার শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজ খবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

এ সময়  তাঁর সাথে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান  আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম প্রামানিক, গোয়ালকান্দি ইউপি আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বকুল আলী খরাদি, ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি আল মামুন প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status