ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
অভিনেত্রীর লাশ ফেলে গেছে সন্তানরা, হাসপাতালে বিল বাকি ৩ লাখ টাকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 September, 2020, 11:39 PM

অভিনেত্রীর লাশ ফেলে গেছে সন্তানরা, হাসপাতালে বিল বাকি ৩ লাখ টাকা

অভিনেত্রীর লাশ ফেলে গেছে সন্তানরা, হাসপাতালে বিল বাকি ৩ লাখ টাকা

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেম অভিনেত্রী মিনু মমতাজ। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টায় রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গ্রীন লাইফ হাসপাতাল কর্তৃপক্ষ আজ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে।

তারা জানায়, বর্ষীয়ান এই অভিনেত্রী করোনায় আক্রান্ত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জয়নব হাবিব ওরফে মিনু মমতাজ দুপুরে মারা গেলেও তার মরদেহ পড়ে আছে হাসপাতাল মর্গে। কারণ হিসেবে জানা গেল প্রায় ৩ লাখ টাকা বিল বাকি আছে হাসপাতালে। বিল পরিশোধ করতে হবে শুনেই তার সন্তানরা কেউ আসছেন না।

হাসপাতালটির কাস্টমার কেয়ার থেকে মনিরুজ্জামান বলেন, 'গত ৪ সেপ্টেম্বর উনাকে হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি করা হয়। টেস্ট করা হলে করোনা পজিটিভ আসে। এরপর তাকে করোনা ইউনিটে বিশেষ চিকিৎসা দেয়া হয়েছে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। চিকিৎসা বাবদ মোটা অংকের বিল বাকি। সেটা পরিশোধ করা নিয়ে ঝামেলা হচ্ছে। বিষয়টা বেদনাদায়ক। তবে উনার আত্মীয়স্বজনরা যোগাযোগ করেছেন আমাদের সঙ্গে। আমরাও বিল কাটছাঁট করে মিনু মমতাজের মরদেহ আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করছি।'

তার সঙ্গে কথা বলে জানা যায়, এখন পর্যন্ত শোবিজসংশ্লিষ্ট কোনো সংগঠনও যোগাযোগ করেনি এ অভিনেত্রীর ব্যাপারে খোঁজ নিতে।

প্রসঙ্গত, কয়েক দশক ধরে টিভি নাটকে নিয়মিত অভিনয় করেছেন মিনু মমতাজ। অনেক সিনেমায়ও কাজ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনি ও চোখের সমস্যায় ভুগছিলেন।

সম্পাদনা:  এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status