ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যাবসা ছাড়ার ঘোষণা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 18 July, 2026, 8:56 PM

সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যাবসা ছাড়ার ঘোষণা

সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যাবসা ছাড়ার ঘোষণা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুম ভুঁইয়া ও হাবিবুর রহমানের (পিয়ার) স্ট্যাম্পে সই করে মুচলেকা দিয়ে মাদক ছাড়ার ঘোষণা দেন। 

(১৮)জুলাই শনিবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় শতশত নেতাকর্মী ও স্থানীয়দের সামনে রেখে মাদক ছাড়ার ঘোষণা দেন।

উক্ত অনুষ্ঠানে জামপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়ামিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহসভাপতি ও আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আল মুজাহিদ মল্লিক। 

আরো উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ গিয়াসউদ্দিন, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া,সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলু মেম্বার, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, ইব্রাহিম মেম্বার, সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য আলামিন,স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহআলম, জামপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মকবুল ভুঁইয়া জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর,জামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি শিহাব ভুঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status