ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
মোবাইল চার্জারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 18 July, 2026, 7:12 PM

মোবাইল চার্জারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

মোবাইল চার্জারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়া শহরে দাদার বোনের বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পুষ্ট হয়ে নিশান (১৩) নামে এক শিশু মারা গেছে। 

শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে শহরের চৌড়হাস বড়পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিশান জেলার মিরপুর পৌর সভার সুলতানপুর এলাকার আহসান আলীর ছেলে। সে স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে দাদার বোনের বাড়ি বেড়াতে আসে নিশান। রাতে নিশানসহ তিন শিশু চার্জে দিয়ে মোবাইল ফোনে গান শুনছিল। একপর্যায়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন তাকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্ততব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিশানের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status