ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ জুলাই ২০২৬ ৪ শ্রাবণ ১৪৩৩
রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপের মহারণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 19 July, 2026, 12:09 PM

রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপের মহারণ

রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপের মহারণ

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে রাজধানীতে উৎসবের আমেজ পরিণত হয়েছে। ফুটবলপ্রেমীদের জন্য বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানে বড় পর্দায় আর্জেন্টিনা-স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচ দেখার আয়োজন করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল।

এই মহাকাব্যিক লড়াই উপভোগ করতে ঢাকার ফুটবলপ্রেমীদের জন্য বিভিন্ন স্থানে আয়োজিত হয়েছে বিশাল সব ‘ওয়াচ পার্টি’। জেনে নিন রাজধানী ঢাকার কোথায় কোথায় বড় পর্দায় দেখা যাবে এই মহারণ :

ফুটবল উৎসবের আমেজ পেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হতে পারে সেরা গন্তব্য। কোকা-কোলা বাংলাদেশের সহায়তায় এখানে বরাবরের মতোই হাজার হাজার সমর্থক একসঙ্গে খেলা উপভোগ করার সুযোগ পাবেন।

এ ছাড়া হাজী মুহম্মদ মহসীন হলে থাকছে বিশেষ আয়োজন, যেখানে অতিথি হিসেবে থাকবেন জাতীয় দলের তারকা ফুটবলার জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিন।

বিশ্ববিদ্যালয় এলাকার পাশাপাশি খেলা দেখার ব্যবস্থা থাকছে জগন্নাথ হল ও হলপাড়া এলাকাজুড়ে। মিরপুর অঞ্চলের বাসিন্দারা যেতে পারেন মিরপুর সিটি ক্লাব মাঠ অথবা মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল ফিল্ডে। বনানীবাসীদের জন্য খোলা আকাশের নিচে খেলা দেখার চমৎকার ব্যবস্থা রাখা হয়েছে কামাল আতাতুর্ক পার্কে, যেখানে ম্যাচ শুরুর আগে থাকছে ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের গায়ক সঞ্জয়ের সরাসরি গান পরিবেশনা।
 
যারা একটু আরামদায়ক ও প্রিমিয়াম পরিবেশে খেলা উপভোগ করতে চান, তাদের জন্য রয়েছে বিভিন্ন পাঁচতারকা হোটেল ও কনভেনশন সেন্টারের ব্যবস্থা। রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, গুলশানের দ্য আলট্রাস ফেস্টিভাল, লেকশোর গ্র্যান্ড (গুলশান-২), হোটেল আমারি ঢাকা, লে মেরিডিয়ান ও ক্রাউন প্লাজাসহ বেশ কিছু পাঁচতারা হোটেলে রয়েছে বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখার সুব্যবস্থা।

এ ছাড়া গুলশান-১-এ পুলিশ প্লাজার পাশে অবস্থিত ‘এলিট কনভেনশন হল’, তেজগাঁওয়ের ‘আর্টিসান ওয়াচ পার্টি’ এবং মিরপুর টেকনিক্যাল মোড়ের পাশে অবস্থিত ‘আইসিসিএল কনভেনশন হলে’ রয়েছে বড় পর্দায় সরাসরি খেলা দেখানোর আয়োজন। তবে এসব বাণিজ্যিক ভেন্যুতে বসে খেলা উপভোগ করতে টিকিট কেটে নির্দিষ্ট ফি গুনতে হবে।

ফাইনাল ম্যাচের দিন এই ভেন্যুগুলোতে প্রচুর দর্শকের সমাগম হবে।শিরোপার লড়াইয়ের সেই রোমাঞ্চকর রাতটি কাটুক ফুটবলের জয়গানে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status