|
শ্রীবরদীতে ইয়াবার সহ ২ যুবক গ্রেফতার
রাকিবুল হাসান খোকন, শেরপুর
|
![]() শ্রীবরদীতে ইয়াবার সহ ২ যুবক গ্রেফতার শুক্রবার বিকেলে শ্রীবরদী থানাধীন ১০নং গড়জরিপা ইউনিয়নের ০৩নং ওয়ার্ডে অর্ন্তগত গড়জরিপা চৌরাস্তা হইতে কালিবাড়ী বাজার গামী রোডে জনৈক নবাব আলী (৬৫), পিতা-মৃত হাজী দরবেশ আলী এর গাছের বাগানের উত্তর পাশে পাকা রাস্তার উপর হইতে ৮০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঝিনাইগাতী উপজেলার শৈলার পাড় গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে মনির হোসেন (২২) ও পশ্চিম চেঙ্গুরিয়া মাস্টার বাড়ি এলাকার লাল মিয়ার ছেলে শাকিল (১৬)। এ ঘটনায় শুক্রবার গভীর রাতে পুলিশ বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। থানার অফিসার ইনচার্জ ওসি নুরুল আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে শনিবার দুপুরে বলেন আটক দুইজনকে মাদক মামলায় শেরপুরের বিজ্ঞ আদালতে সোপর্ধ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
