|
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন: দুই মেট্রনসহ সাত কর্মকর্তা বরখাস্ত, নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন
নতুন সময় প্রতিনিধি
|
![]() কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন: দুই মেট্রনসহ সাত কর্মকর্তা বরখাস্ত, নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন শনিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ বলেন, প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সাতজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—মেট্রন লায়লা আনজুমান সুমি ও মেরিনা এবং নারী কারারক্ষী রেহেনা, শায়লা, শারমিন, জেমি ও আসমা। কারা সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতরে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় দায়িত্বপ্রাপ্ত কারারক্ষীদের নজরদারিতে ফাঁক তৈরি হলে সেই সুযোগে ২১ বছর বয়সী রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। ঘটনার পরপরই কারাগারে ব্যাপক তল্লাশি চালানো হলেও তার কোনো সন্ধান মেলেনি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বন্দির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় কারা কর্তৃপক্ষ। এ ঘটনায় শুক্রবার রাতে কোনাবাড়ী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন। এদিকে, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকা একটি কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত বন্দির পালিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বন্দিদের দিয়ে কায়িক শ্রম করানোর সময় পর্যাপ্ত নজরদারি না থাকাকে গুরুতর গাফিলতি হিসেবে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারা অধিদপ্তর জানিয়েছে, পলাতক রিম্পাকে দ্রুত গ্রেপ্তারে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো যৌথভাবে অভিযান চালাচ্ছে। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও অব্যাহত রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
