ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
গৃহকর্মীকে ধর্ষণ, কারাগারে স্কুলশিক্ষক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 September, 2020, 8:48 PM

গৃহকর্মীকে ধর্ষণ, কারাগারে স্কুলশিক্ষক

গৃহকর্মীকে ধর্ষণ, কারাগারে স্কুলশিক্ষক

গৃহকর্মীকে (১৪) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনুস আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক প্রদীপ কুমার রায়।

একই মামলায় হাইকোর্ট থেকে তিন সপ্তাহের জামিন নিয়েছিলেন শিক্ষক ইউনুস আলী। জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার জামিনের জন্য গাইবান্ধা আদালতে আবেদন করেন তিনি। পরে তাকে কারাগারে পাঠান বিচারক। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা কোর্ট পুলিশের পরিদর্শক তোফাজ্জল হোসেন।

শিক্ষক ইউনুস আলী সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নাওহাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। গাইবান্ধা জেলা শহরের থানাপাড়ায় বসবাস করেন তিনি। গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ৯ জুন সদর থানায় মামলা করেন গৃহকর্মীর দাদি। ঘটনার পর থেকে ইউনুস আলী পলাতক ছিলেন। পরে হাইকোর্ট থেকে তিন সপ্তাহের জামিন নেন।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status