ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
বগুড়ায় বিএনপির সভায় হট্টগোল ও ধাওয়া পাল্টা ধাওয়া
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 September, 2020, 9:56 PM

বগুড়ায় বিএনপির সভায় হট্টগোল ও ধাওয়া পাল্টা ধাওয়া

বগুড়ায় বিএনপির সভায় হট্টগোল ও ধাওয়া পাল্টা ধাওয়া

বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে প্রতিনিধি সভায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা থামাতে চেষ্টা করেন পুলিশ

বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে প্রতিনিধি সভায় চেয়ার-টেবিল ভাঙচুর, হট্টগোল ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানা পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এসময় জেলা বিএনপির কার্যালয়ের আশপাশের পথচারীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার ঘটনার পর জেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে পরিস্থিতি পুরোই শান্ত হয়ে যায়।

জানা গেছে, মঙ্গলবার বিকালে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়ে জেলা, উপজেলা ও পৌর বিএনপির প্রতিনিধি সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজ। সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপির সকল আহ্বায়ক কমিটির মেয়াদ আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

সভার একপর্যায়ে কয়েকজন যুবক শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে হট্টগোল শুরু করে। যুবকদল সিনিয়র নেতাদের কথা না শুনেই চেয়ার তুলে ছুঁড়তে থাকে। টেবিলে ভাঙ্গার চেষ্টা করে। এসময় সভায় উপস্থিত জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতাকর্মীরা হট্টগোল করা যুবকদের ধাওয়া করে।

এসময় বিএনপি কার্যালয় থেকে যুবকরা বের হয়ে মুখোমুখি হয়ে মারপিট ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায়। খবর পেয়ে বগুড়া সদর থানার আওতায় থাকা সদর ফাঁড়ি পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করে।

বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম জানান, প্রতিনিধি সভা চলাকালে কয়েকজন যুবক হট্টগোল করার চেষ্টা করেছে। যারা এমন কাজ করেছে তাদের চিহ্নিত করা হবে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, শহর থেকেই কিছু যুবক বিএনপি অফিসে হট্টগোল করে। এনিয়ে সেখানে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অভিযোগ না থাকায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status