ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
জমি থেকে আখ খাওয়ায় কিশোরকে গামছা দিয়ে বেঁধে নির্যাতন!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 September, 2020, 10:04 PM

জমি থেকে আখ খাওয়ায় কিশোরকে গামছা দিয়ে বেঁধে নির্যাতন!

জমি থেকে আখ খাওয়ায় কিশোরকে গামছা দিয়ে বেঁধে নির্যাতন!

পাবনার ভাঙ্গুড়ায় আবু হানিফ রাসেল (১২) নামে এক কিশোরকে গামছা দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের হরিহরপুর গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার রাসেলকে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাসেলের পরিবার থানায় লিখিত অভিযোগ করার পর একজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, জমি থেকে আখ ভেঙে খাওয়ায় জমির মালিক নুর বক্স ওই কিশোরকে নির্যাতন করেন। তবে ঘটনার পর থেকে জমির মালিক নুর বক্স পলাতক রয়েছেন। কিশোরের পরিবার থানায় অভিযোগ করার পর নুর বক্সের ভাই মোহাম্মদ উম্বরকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু হানিফ রাসেল মঙ্গলবার দুপুরে হরিহরপুর গ্রামের মাঠে নুর বক্সের জমি থেকে আখ ভেঙে খাচ্ছিল। এমন সময় জমির মালিক নুর বক্স রাসেলের কাছে থাকা গামছা কেড়ে নিয়ে হাত বেঁধে মাটির উপর ফেলে গাছের ডাল দিয়ে বেদম প্রহার করেন। এক পর্যায়ে নুর বক্স পেটাতে পেটাতে রাসেলকে জমি থেকে রাস্তায় নিয়ে আসেন। এ সময় রাসেলের মা রাশেদা খাতুন ছেলেকে রক্ষা করতে চাইলে নুর বক্স তার মাকেও মারধর করেন। পরে স্থানীয়রা এসে মারধরে বাধা দিলে নুর বক্স রাসেলকে ছেড়ে দেন।

পরে আহত রাসেলকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে পরিবারের সদস্যরা। এ ঘটনায় রাসেলের চাচা মোহাম্মদ শরৎ থানায় লিখিত অভিযোগ করেছেন।

ভাঙ্গুড়া থানার এসআই শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমির আখ খাওয়াকে কেন্দ্র করে এক কিশোরকে শারীরিক নির্যাতন করেছে জমির মালিক। পরে নির্যাতিত কিশোরের পরিবার অভিযোগ করলে ওসি স্যার অভিযুক্তকে ধরতে নিজেই অভিযান পরিচালনা করেন। তবে অভিযুক্ত নুর বক্স পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাই তার ভাইকে আটক করা হয়েছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status