ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
গোমস্তাপুরে ‘ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬’-এর জন্য স্বেচ্ছাসেবক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত
কাবিরুল ইসলাম, গোমস্তাপুর
প্রকাশ: Wednesday, 22 July, 2026, 7:47 PM

গোমস্তাপুরে ‘ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬’-এর জন্য স্বেচ্ছাসেবক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত

গোমস্তাপুরে ‘ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬’-এর জন্য স্বেচ্ছাসেবক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের জন্য ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ উপলক্ষে স্বেচ্ছাসেবক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত ২১/০৯/২০২৬ খ্রিষ্টাব্দে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এই শুমারি অনুষ্ঠিত হবে। শুমারির তথ্য সংগ্রহের জন্য দুটি পদে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত ফর্মে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। 

​১. তথ্য সংগ্রহকারী:
​শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস বা সমমান পাস। ​বয়স: ১ আগস্ট, ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৪০ বছর হতে হবে।​অন্যান্য যোগ্যতা: ট্যাবলেটে বা স্মার্টফোন ব্যবহারিক পরীক্ষায় কমপক্ষে ৭০% নম্বর পেতে হবে, গোমস্তাপুর উপজেলার স্থায়ী বাসিন্দা বা এই এলাকা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, বাংলায় সাবলীলভাবে পড়তে, লিখতে ও কথা বলতে পারতে হবে এবং শারীরিকভাবে সক্ষম ও মাঠ পর্যায়ে কাজ করার সম্মত হতে হবে।

​অগ্রাধিকারযোগ্য বৈশিষ্ট্য: নারী প্রার্থী (কমপক্ষে ৫০% নারী তথ্য সংগ্রহকারী লক্ষ্যমাত্রা), স্নাতক বা তদূর্ধ্ব ডিগ্রিধারী এবং পূর্বে BBS জরিপে কাজের অভিজ্ঞতা। ​অযোগ্যতা: ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত, সরকারি বা আধা-সরকারি সংস্থায় নিয়মিত বেতনে কর্মরত, ব্যবহারিক পরীক্ষায় ৭০% এর নিচে নম্বরপ্রাপ্ত এবং পূর্বে তথ্য জালিয়াতির কারণে বরখাস্ত বা দণ্ডিত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।

​২. সুপারভাইজার
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি বা সমমান পাস।​বয়স: ১ আগস্ট, ২০২৬ তারিখে বয়স ২৫ থেকে ৪৫ বছর হতে হবে।

​অন্যান্য যোগ্যতা: ট্যাবলেট ও ওয়েব অ্যাপ্লিকেশনে দক্ষতা ও ব্যবহারিক পরীক্ষায় ৮০%+ নম্বর প্রাপ্তি, গোমস্তাপুর উপজেলার ভৌগোলিক অবস্থান ও প্রকৃতি এবং ওয়ার্ড সীমানা সম্পর্কে বিস্তারিত জ্ঞান, এবং দলগত, মৌখিক ও ডিজিটাল যোগাযোগের দক্ষতা।​অযোগ্যতা: ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত, সরকারি বা আধা-সরকারি সংস্থায় নিয়মিত বেতনে কর্মরত, ব্যবহারিক পরীক্ষায় ৮০% ও মৌখিক পরীক্ষায় ৯০% এর নিচে নম্বরপ্রাপ্ত এবং পূর্বে তথ্য জালিয়াতির কারণে বরখাস্ত বা দণ্ডিত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।​আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ​আবেদন ফরম প্রাপ্তির স্থান: উপজেলা সমাজসেবা কার্যালয় ও সকল ইউনিয়ন পরিষদ কার্যালয়, গোমস্তাপুর।​আবেদনপত্র দাখিলের স্থান: উপজেলা সমাজসেবা কার্যালয়, গোমস্তাপুর।

​আবেদন ফরম সংগ্রহ ও দাখিলের শেষ তারিখ: ২১/০৭/২০২৬ হতে ২৩/০৯/২০২৬ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন।​ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়: ২৫/০৭/২০২৬ সকাল ১০টায়।

​ব্যবহারিক পরীক্ষার স্থান: উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ।​বিশেষ দ্রষ্টব্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, স্বেচ্ছাসেবক নির্বাচন সংক্রান্ত যে কোনো বিষয় পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। বিজ্ঞপ্তিটি জারি করেছেন গোমস্তাপুর উপজেলার নির্বাহী অফিসার ও স্বেচ্ছাসেবক নির্বাচন কমিটির সভাপতি (জাকির মুন্সী)।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status