ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
অপরিকল্পিত নগরায়ণে বিপর্যস্ত জামালপুর: সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় শহর
​মোহাম্মদ বিজয়, জামালপুর
প্রকাশ: Wednesday, 22 July, 2026, 7:50 PM

অপরিকল্পিত নগরায়ণে বিপর্যস্ত জামালপুর: সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় শহর

অপরিকল্পিত নগরায়ণে বিপর্যস্ত জামালপুর: সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় শহর

বাইরে থেকে দেখলে মনে হবে ঝকঝকে উন্নয়ন, কিন্তু এক পশলা বৃষ্টি হলেই চেনা রূপ আড়ালে গিয়ে ভেসে ওঠে এক করুণ বাস্তবতা। জামালপুর পৌরশহরে গত কয়েক বছরে দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়ন হলেও, সঠিক পরিকল্পনার অভাবে তা এখন সাধারণ মানুষের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর জলাশয় ভরাটের কারণে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে শহরের একের পর এক এলাকা। দীর্ঘস্থায়ী এই জলাবদ্ধতায় অতিষ্ঠ হয়ে উঠেছে জামালপুরবাসীর জনজীবন।

​পৌরসভার প্রথম শ্রেণির নাগরিক হয়েও বছরের পর বছর ধরে এই নরকযন্ত্রণা সহ্য করছেন শহরের বেশ কয়েকটি এলাকার মানুষ। সম্প্রতি সামান্য বৃষ্টিতেই শহরের বাগেরহাটা, কাচারিপাড়া শেখেরভিটা, দাপুনিয়া, জঙ্গলপাড়া, দড়িপাড়া, পূর্ব ফুলবাড়ীয়া, শাহাপুর, বিসিক শিল্পনগরী এবং হাটচন্দ্রা বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

দীর্ঘদিনের এই ভোগান্তি আর প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠছেন স্থানীয়রা। সম্প্রতি জলাবদ্ধতা নিরসন এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক ও জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শত শত ভুক্তভোগী নারী-পুরুষ। এমনকি শেখেরভিটা ও গেইটপাড়,ফিসারি এলাকায় ক্ষুব্ধ বাসিন্দারা ট্রেন আটকে পর্যন্ত প্রতিবাদ জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ— "উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু তা দূরদর্শিতা ছাড়াই।" পানি নিষ্কাশনের সঠিক পথ না রেখেই রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ করায় বৃষ্টির পানি নামতে পারছে না। ফলে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়ে ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং রাস্তাঘাট দিনের পর দিন পানির নিচে তলিয়ে থাকছে।

জামালপুরবাসীর দাবি, শুধু কোটি কোটি টাকার বাজেট বা রাস্তা উঁচু করার জোড়াতালির উন্নয়ন নয়; বরং প্রকৃত প্রকৌশলগত পরিকল্পনা ও খালের অবৈধ দখলমুক্ত করে জামালপুর শহরকে একটি বাসযোগ্য ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হোক।

পৌর নিবাহী কমকর্তা হাফিজুর রহমান বলেন, জলবদ্ধতা নিরসনের জন্য অস্হায়ী ভাবে কাজ করে যাচ্ছি। খাল ও ড্রেন পরিস্কার করা হচ্ছে যাতে পানি নামানো যায়। পানি নিষ্কাশনের জন্য স্হায়ীভাবে কিছু এলাকায় ড্রেন করলে সমাধান হবে এরজন্য আমরা বাজেট করেছি। আশা করছি খাল পরিস্কার আর ড্রেন করলে জলবদ্ধতার স্হায়ী সমাধান হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status