ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণের মৃত্যু
তাপস কর
প্রকাশ: Tuesday, 22 September, 2020, 8:02 PM

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী মহুয়া লোকাল ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত অজ্ঞাত তরুণের (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হয়েছে। সোমবার রাতে পৌর শহরের বড় চামড়া গোদাম রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সোয়া ৮টার দিকে ঢাকাগামী মহুয়া লোকাল ট্রেন গফরগাঁও স্টেশনে যাত্রা বিরতি শেষে বড় চামড়া গোদাম রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ভেতর থাকা অজ্ঞাত ওই তরুণের ব্যাগ পড়ে যায়। এ সময় গতি কম থাকায় ওই তরুণ নেমে ব্যাগ তুলার চেষ্টা করতে গিয়ে ট্রেনের নিচে পড়ে এক পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং হাত ও মুখ থেতলে যায়।

পড়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই কিছুক্ষণের মধ্যে সে মারা যায়।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল্লাহ হিরো বলেন, হাসপাতালের টিসি পেলে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status