খুব শীঘ্রই সাতক্ষীরায় ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হবে
মোঃ সদরুল কাদির
প্রকাশ: Tuesday, 22 September, 2020, 8:06 PM
খুব শীঘ্রই সাতক্ষীরায় ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হবে
সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট উদ্বোধনের পূর্বে পাসপোর্ট অফিস পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ ই-পাসপোর্ট এর উপ-প্রকল্প পরিচালক লে: কর্ণেল ছিদ্দিক। সোমবার বেলা ১২টায় সাতক্ষীরা পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে এ পর্যবেক্ষণ করেন তিনি। এর পূর্বে অফিস প্রধানসহ অফিসের সকল কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস প্রধান উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দীন আহমেদ, বাংলাদেশ ই পাসপোর্টের এ্যাসিস্ট্যান্ট সিস্টেম ইঞ্জিনিয়ার মাহমুদ হাসান। উপস্থিত ছিলেন, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সাতক্ষীরা পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দীন আহমেদ বলেন, সাতক্ষীরাবাসীর বহু কাঙ্খিত ই-পাসপোর্ট খুব শীঘ্রই সাতক্ষীরাতে উদ্বোধন করা হবে। তার পূর্বে সাতক্ষীরা পাসপোর্ট অফিসের ই পাসপোর্টের সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছি।
এ সময় বাংলাদেশ ই-পাসপোর্ট এর উপ-প্রকল্প পরিচালক অফিসের প্রতিটি কক্ষ ঘুরে দেখেন এবং কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এছাড়া পাসপোর্ট প্রত্যাশীদেরও খোঁজ খবর নেন এবং তাদের সাথে কথা বলেন।