|
দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল বুধবার (২২ জুলাই) উপজেলা মৎস্য অফিসের ব্যবস্থাপনায় ও ভূরুঙ্গামারী থানা-পুলিশের সহযোগিতায় দুধকুমার নদের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম ও ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন উপস্থিত ছিলেন। মৎস্য কর্মকর্তারা বলেন, চায়না দুয়ারি ও ম্যাজিক জাল ব্যবহারের ফলে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী ধরা পড়ে। এতে নদীর জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অভিযানে মৎস্য অফিসসহ সব সরকারি প্রতিষ্ঠানকে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত
প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে 'অতিথি ওভারভিউ প্রোগ্রাম' অনুষ্ঠিত
লাকসামে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পর্যটন শিল্পের উন্নয়ন এবং দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে অতিথি ডট কম : লায়ন সাইফুল ইসলাম সোহেল
