ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
সাতক্ষীরার শ্যামনগরে বন বিভাগের অভিযানে অভিযান চালিয়ে ৭০বস্তা শামুক ও ট্রাক সহ একজন আটক
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Wednesday, 22 July, 2026, 9:49 PM

সাতক্ষীরার  শ্যামনগরে বন  বিভাগের অভিযানে অভিযান চালিয়ে ৭০বস্তা শামুক ও ট্রাক সহ একজন আটক

সাতক্ষীরার শ্যামনগরে বন বিভাগের অভিযানে অভিযান চালিয়ে ৭০বস্তা শামুক ও ট্রাক সহ একজন আটক

৭০ বস্তা অবৈধ ঝিনুকসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাকের চালককে আটক করেছে বন বিভাগ।সাতক্ষীরা রেঞ্জের বন বিভাগের এক বিশেষ অভিযানে শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী ফেরিঘাট এলাকা থেকে শামুক সহ তাকে আটক করা হয়। 

মঙ্গলবার (২১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা রেঞ্জের বন বিভাগের একটি আভিযানিক দল নওয়াবেঁকী ফেরিঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করে।

​আটককৃত ট্রাকচালক রিপন শেখ (৩০) খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার মৌজে শেখের ছেলে।

​বন বিভাগ সূত্র জানায়, রাতে সংবাদ আসে যে শ্যামনগর এলাকা দিয়ে অবৈধ ঝিনুকের একটি বড় চালান পাচার হচ্ছে। তথ্যের সত্যতা যাচাইয়ে ফরেস্ট স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালান। পরে সেখান থেকে ৭০ বস্তা অবৈধ ঝিনুক উদ্ধার করা হয়। একই সঙ্গে ঝিনুক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং চালক রিপন শেখকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

​বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে পরিবহন করা ৭০ বস্তা ঝিনুক ও ট্রাক জব্দ করা হয়েছে। আটক চালকের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে সাতক্ষীরা জেলা আদালতে পাঠানো হয়েছে।"

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status