ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩
ঠাকুরগাঁওয়ের রামপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 September, 2020, 7:59 PM

ঠাকুরগাঁওয়ের রামপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের রামপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঠাকুরগাঁও সদর উপজেলার রামপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রামপুর আর.এম ক্রীড়া সংসদের আয়োজনে মঙ্গলবার বিকেলে মধ্য রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম ওয়ালিউর রহমান, পরিচালনা কমিটির সদস্য এস এম রাকিব ইসলাম, এস এম সামিন ইয়াসার, এস এম হারুন-অর-রশিদ, হাসানুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী খেলায় মাতৃমঙ্গল যুব সংসদ ২-০ গোলে নিশ্চিন্তপুর রাইডার ক্লাবকে পরাজিত করে। টুর্নামেন্টে মোট ১৬টি টিম অংশগ্রহন করছে। অংশগ্রহনকারী টিমগুলো হলো, উদ্বোধনীর ২ টিম, সাহাপাড়া একতা ক্লাব, মহেষপুর ইয়ং স্টার ক্লাব, হাজীপাড়া ফুটবল দল, মাদারগঞ্জ জুনিয়র একাদশ, মাহবাবু এন্টারপ্রাইজ, মোহাম্মদপুর একাদশ, রামপুর শিক্ষা ক্রীড়া সাহিত্য সংসদ, রোনসিয়া একাদশ, ইয়ং সুপার স্টার পাবলিক ক্লাব, পুজারীপাড়া নবীন কিশোর ক্লাব, আর.এম সিনিয়র একাদশ, মর্নিয় স্টার, মাদারগঞ্জ যুব সমাজ ও ধনীপাড়া স্বাধীন ক্লাব। খেলা চলাকালীন দর্শক সমাগম ছিল চোখে পরার মত। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status