ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে ধর্ষনের অভিযোগ মামলা দায়ের
নুরে আলম শাহ
প্রকাশ: Tuesday, 22 September, 2020, 7:56 PM

ঠাকুরগাঁওয়ে ধর্ষনের অভিযোগ মামলা দায়ের

ঠাকুরগাঁওয়ে ধর্ষনের অভিযোগ মামলা দায়ের

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর বড়পুগীতে সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রী (১৫) ধর্ষনের শিকার হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই শিক্ষার্থী জামালপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
 
মামলার বিবরণে জানা যায়, কিশোরীকে স্কুলে যাতায়াতের সময় দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করতো মেহেদী হাসান (১৭) নামে এক যুবক। পরবর্তিতে কিশোরীর মায়ের মোবাইল ফোনের মাধ্যমে মেহেদী ওই কিশোরীর সাথে সখ্যতা গড়ে তোলে প্রেমের সম্পর্ক তৈরী করে একাধিকবার ধর্ষন করে। এ অবস্থায় গত ১৬ সেপ্টেম্বর মধ্য রাতে মেহেদী হাসান কিশোরীর বাড়িতে গিয়ে পুনরায় তাকে ধর্ষন করে।

 এ সময় পরিবারের লোকজন টের পেয়ে সবুজকে আটকের চেষ্টা করলেও সবুজ পালিয়ে যায়। পরবর্তিতে এ বিষয়ে কিশোরীর পিতা বাদী হয়ে সদর উপজেলার পশ্চিম পারপুগী গ্রামের পূর্বের পিতা হাবিবুর রহমান ও বর্তমান সুমনের ছেলে মেহেদী হাসান (১৭) ও তার মা শিরিন আক্তার (৪২) কে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status