ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
পদ্মায় ডুবে পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 17 September, 2020, 1:47 PM

পদ্মায় ডুবে পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু

পদ্মায় ডুবে পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু

রাজশাহীতে পদ্মা নদীতে ডুবে পঞ্চম শ্রেণি পড়ুয়া বিবেক ঘোষ (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে মহানগরীর কাজিহাটা এলাকার সন্তোষ ঘোষের ছেলে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বিবেক নগরীর শ্রীরামপুর এলাকায় নদীতে সাঁতার কাটতে নামে। এ সময় গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা চেষ্টা করে তাকে উদ্ধারে ব্যার্থ হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনে খবর দেন।

এরপর ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুন্নবীর নেতৃত্বে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ডুবুরি আব্দুর রাজ্জাক ১০ মিনিট পর পানির তলদেশে বিবেককে খুঁজে পান। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

সম্পাদনায় :খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status