ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ট্রাকের দরজা কেটে বের করা হলো হেলপারের ক্ষত-বিক্ষত লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 17 September, 2020, 1:42 PM

ট্রাকের দরজা কেটে বের করা হলো হেলপারের ক্ষত-বিক্ষত লাশ

ট্রাকের দরজা কেটে বের করা হলো হেলপারের ক্ষত-বিক্ষত লাশ

খুলনায় দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক খাম্বাবাহী ট্রাককে ধাক্কা দিয়ে পাথর বোঝাই ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। বুধবার রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) রোডে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদস্যরা ট্রাকের দরজা কেটে মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন। তবে নিহতের নাম-ঠিকানা জানা যায়নি।

খানজাহান আলী থানা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মুন্সী শোয়াইব হোসেন জানান, বৈদ্যুতিক পিলারবাহী একটি ট্রাক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অদূরে দাঁড়িয়েছিল। রাত ২টার দিকে পাথরবোঝাই আরেকটি ট্রাক (যশোর ট-১১-৪৭২৬) খুলনা বাইপাস সড়ক দিয়ে ঢুকে ফুলবাড়ী গেটের দিকে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় লম্বা পিলারের মাথা পাথরবোঝাই ট্রাকের সামনে দিয়ে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই ধাক্কা দেয়া ট্রাকের হেলপার মারা যান।

তিনি বলেন, পিলারের আঘাতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ায় দরজা কেটে ক্ষত-বিক্ষত লাশ বের করতে হয়। তবে ওই ট্রাকের চালকের সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, পাথরবোঝাই ট্রাকের গতি বেশি থাকায় ধাক্কায় পিলারবোঝাই ট্রাকটি প্রায় ৩০ গজ দূরে চলে যায়। তবে ঘটনার সময় সড়কে অন্য কোনো যানবাহন বা পথচারি না থাকায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

খানজাহান আলী থানা পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-ঠিকানা জানা যায়নি। চেষ্টা চলছে।

সম্পাদনায় :খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status