চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জাকিরাবাদ গাউছিয়া কমিটির উদ্যোগে ও জাকিরাবাদ এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে ১৩ তম নুরানি মাহফিল জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বুধবার রাতে জাকিরাবাদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নুরুল আমিন আল কাদেরীর সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি মুহাম্মদ হারুণের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন জাকিরাবাদ সমাজের বিশিষ্ট সমাজসেবক ছালেহ আহমদ টুকু, প্রধান বক্তার বক্তব্যে রাখেন, চট্টগ্রাম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া কামিল মাদরাসার সিনিয়র মুদাররিস মাওলানা জয়নাল আবেদীন আল কাদেরী, বিশেষ বক্তার বক্তব্যে রাখেন, জাকিরাবাদ জামে মসজিদের খতিব মাওলানা মুহসিন আল কাদেরী।
মাহফিলে বক্তারা বলেন, হযরত ইমাম হোসাইন (রাঃ) কারবালার জমিনে এজিদের সাথে আপোষ করেনি! যার কারণে সফলসঙ্গীসহ আহলে বায়াতকে শহীদ হতে হয়েছে। আর বিশেষ করে কারবালার জমিনে মুসলমান নামে মুনাফেকরা ইমাম হোসাইন (রাঃ)কে শহীদ করেছিল।
আরো উপস্থিত ছিলেন, জাকিরাবাদ গাউছিয়া কমিটির সহ সভাপতি মুহাম্মদ নাছের, সাধারণ সম্পাদক আরিফ, যুগ্ম সম্পাদক সাদ্দাম, মঈন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দীন, প্রচার সম্পাদক সাহাব উদ্দিনসহ প্রমুখ নেতৃবৃন্দ।