ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বগুড়ার সোনাতলায় আশ্রয়ণ প্রকল্প
৩২০ পরিবারের মাথা গোঁজার ঠাঁই হচ্ছে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 9:20 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 16 September, 2020, 9:28 PM

৩২০ পরিবারের মাথা গোঁজার ঠাঁই হচ্ছে

৩২০ পরিবারের মাথা গোঁজার ঠাঁই হচ্ছে

বগুড়ার সোনাতলা উপজেলার তেকানীচুকাইনগর ইউনিয়নের চর চুকাইনগর ও চর মহনপুরে ছয় কোটি টাকা ব্যয়ে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হচ্ছে।

বগুড়ার সোনাতলা উপজেলার তেকানীচুকাইনগর ইউনিয়নের চর চুকাইনগর ও চর মহনপুরে ছয় কোটি টাকা ব্যয়ে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হচ্ছে। এখানে ৩২০ ভূমিহীন পরিবারের মাথা গোঁজার ঠাঁই হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ছয় কোটি টাকা ব্যয়ে দুটি চরে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ প্রকল্পে চর চুকাইনগর ও চর মহনপুরে ১৩শ’ টন খাদ্যশস্যের বিনিময়ে মাটি কাটার কাজ সম্পন্ন হয়েছে। এখন আশ্রয়ণ প্রকল্পে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৬৪টি ব্যারাক নির্মাণ কাজ শুরু হবে। চর চুকাইনগরে ৪২টি ও চর মহনপুরে ২২টি। ব্যারাকগুলোতে ৩২০ পরিবারের আশ্রয় হবে। ইতোমধ্যে সেনাবাহিনীর একটি দল প্রকল্প স্থান পরিদর্শন করেছেন। প্রকল্প ব্যয় ছয় কোটি টাকার মধ্যে চর চুকাইনগরে চার কোটি ও চর মহনপুরে দুই কোটি টাকা। যারা বরাদ্দ পাবেন ইতোমধ্যে তাদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়েছে।

তেকানী চুকাইনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শামছুল হক মণ্ডল জানান, যমুনা নদীর মধ্যবর্তী এলাকায় দু’টি আশ্রয়ণ প্রকল্প নির্মাণ হচ্ছে। এতে হতদরিদ্র মানুষরা আশ্রয় লাভ করবেন। তাদের চোখেমুখে আনন্দের ছাপ ফুঁটে উঠেছে।

সোনাতলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ প্রকল্প। ঘরবাড়ি নেই ও ভূমিহীন ৩২০ পরিবার ওই দুটি আশ্রয়ণ প্রকল্পে বসবাসের সুযোগ লাভ করবেন। তিনি আরও জানান, সেনা সদস্যরা নির্মাণকাজ তদারকি করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, বর্তমান সরকারের শাসনামলে একটি মানুষ যাতে গৃহহীন না থাকে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ পরিপ্রেক্ষিতে সরকার গৃহহীন মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্পগুলো হাতে নিয়েছে।
সম্পাদনায় : খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status