ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
মাধবপুরে ভারতীয় ৫কেজি গাঁজা সহ আটক ২
আনিসুর রহমান
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 7:47 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 16 September, 2020, 9:15 PM

মাধবপুরে ভারতীয় ৫কেজি গাঁজা সহ আটক ২

মাধবপুরে ভারতীয় ৫কেজি গাঁজা সহ আটক ২

হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় গাঁজা সহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার নোয়াহাটি আন্দিউড়া রাস্তার মধ্যবর্তী স্থান থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা সহ সোহাগ মিয়া (২৮) ও আব্দুল হক (৪০) নামে দুই ব্যাক্তিকে আটক করে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের এক সহযোগী পালিয়ে যায়।

আটককৃত সোহাগ মিয়া মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ইক্তেয়ারপুর গ্রামের নুর আহমদ এর ছেলে ও আব্দুল হক একই এলাকার মকসুদ আলী'র ছেলে। ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পলাতক ব্যাক্তিকে আটকের চেষ্টা চলছে এবং আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status