ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে বোমা নিয়ে ব্যাংকে প্রবেশ, যুবক আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 6:49 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 16 September, 2020, 7:13 PM

গাজীপুরে বোমা নিয়ে ব্যাংকে প্রবেশ, যুবক আটক

গাজীপুরে বোমা নিয়ে ব্যাংকে প্রবেশ, যুবক আটক

গাজীপুরে বোমা নিয়ে ব্যাংকে ঢুকে টাকা লুটের চেষ্টার সময় এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শাপলা ম্যানশনে প্রাইম ব্যাংক থেকে ওই যুবককে আটক করা হয়।

আটক আবু বকর বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বিশারীঘাটা এলাকার সেকান্দার আলী হাওলাদারের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর গাছা বোর্ডবাজার এলাকার বেলমন্ট গার্মেন্টসের চাকরিচ্যুত শ্রমিক। তিনি বোর্ডবাজারের বটতলা এলাকায় থাকতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. আজাদ মিয়া জানান, তিনটি পাইপের সমন্বয়ে একটি ইমপ্রোভাইস ইলেকট্রনিক ডিভাইস (আইইডি) তৈরি করা হয়েছে। এটিকে পাইপ বোমা বলা হয়। ব্যাংকে বোমা রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমে ব্যাংক ও মার্কেটের লোকজনের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়। পরে বোমাটি নিষ্ক্রিয় করার পদক্ষেপ নেয়া হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর পুরো বিষয়টি জানা যাবে।

তিনি আরো জানান, দুপুর পৌনে ১টার দিকে একজন লোক একটি কালো ব্যাগে বোমাটি বহন করে ব্যাংকের ম্যানেজারের কক্ষে ঢুকে তাকে জিম্মি করার চেষ্টা করেন। পরে ম্যানেজারকে তিনি বলেন, তার সঙ্গে বোমা রয়েছে। তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রথমে বোমা বহনকারীর কাছ থেকে ব্যাগটি আলাদা করেন এবং বোমা বহনকারী ব্যক্তিকে আটক করে বাসন থানায় নিয়ে যাওয়া হয়। খবর দেয়া হলে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ১১ সদস্যের একটি বোমা নিষ্ক্রিয়কারী দল বিকেলে ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করেন।
    

সম্পাদনা: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status