ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাপান-প্রবেশে বাংলাদেশসহ ৪ দেশের জন্য কড়া নির্দেশনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 August, 2020, 1:01 PM

জাপান-প্রবেশে বাংলাদেশসহ ৪ দেশের জন্য কড়া নির্দেশনা

জাপান-প্রবেশে বাংলাদেশসহ ৪ দেশের জন্য কড়া নির্দেশনা

বাংলাদেশসহ আরো চার দেশের জন্য জাপানে প্রবেশের ক্ষেত্রে কড়া নির্দেশনা দিয়েছে জাপান সরকার। বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন ও পেরু এই চার দেশের জন্য জাপানে প্রবেশের ক্ষেত্রে কিছু নির্দেশনা আরোপ করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

করোনা পরীক্ষার পর নেগেটিভ ফল আসার পর এই চার দেশের নাগরিকদের মধ্যে জাপানের স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘমেয়াদি ভিসা নেওয়া ব্যক্তি, তাদের স্ত্রী ও সন্তানরা অনুমতি সাপেক্ষে প্রবেশ করতে পারবে। তবে সেক্ষেত্রে করোনা পরীক্ষা করাতে হবে জাপানে প্রবেশের ঠিক আগ মুহূর্তে।

১ সেপ্টেম্বর থেকে সকল বিদেশি নাগরিকের ক্ষেত্রে এ নিয়ম চালু করবে জাপান। তবে সামনের শুক্রবার থেকে নির্দিষ্ট চারটি দেশের ক্ষেত্রে এ নিয়ম চালু হতে যাচ্ছে। এর আগে দেশগুলো থেকে যাওয়া যাত্রীদের বিমানবন্দরে পরীক্ষার পর উদ্বিগ্ন হওয়ার মতো করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার জেরে এ ধরনের পদক্ষেপ নিচ্ছে টোকিও।

আরো পড়ুন: মেয়াদ বাড়ল ইতালি প্রবেশের নিষেধাজ্ঞার

জানা গেছে, জাপানে প্রবেশের অনুর্ধ্ব ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করে সেই সনদ জমা দিতে হবে। সেই সঙ্গে জাপানে প্রবেশের অনুমোদন সংক্রান্ত কাগজও জমা দিতে হবে। সেগুলো খতিয়ে দেখবে জাপানের দূতাবাস এবং কনস্যুলার অফিসগুলো।

গত ৩ এপ্রিল থেকে করোনা মহামারির কারণে কড়া লকডাউনের পর বিদেশিদের জন্য দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিতেই নতুন করে ভাবছে টোকিও। গত সপ্তাহে জাপান সরকার সিদ্ধান্ত নেয়, বিদেশিদের মধ্যে যারা ৩ এপ্রিলের আগে সে দেশ ছেড়ে গেছে, তারা বুধবার থেকে জাপানে ফিরতে পারবে।

আরো পড়ুন: থাইল্যান্ডে অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি আটক

যদিও, সবাইকে জাপানে প্রবেশের ব্যাপারে করোনা পরীক্ষার সনদ দেখাতে হবে এবং ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে। এই সময়ে তারা গণপরিবহন ব্যবহার করতে পারবে না।

জাপান সরকারের তথ্য অনুসারে, বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হওয়ার আগে দুই লাখের বেশি মানুষ সাময়িকভাবে জাপান ছেড়েছে। শর্ত সাপেক্ষে এখন তারা জাপানে প্রবেশ করতে পারবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status