পাঁচ বছরের এক শিশু খেলতে খেলতে ১৯০টি বল গিলে ফেলে। তবে বলগুলো চুম্বকের তৈরি ছিল এবং বলের আকৃতি ছিল মুক্তার মত। এই ঘটনাটি ঘটেছে চীনে। ডেইলি মেইলের খবর।
শিশুটি কিছুদিন ধরেই অসুস্থ ছিল, তাই তার মা তাকে হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে আসেন। এরপর ওই হাসপাতালের চিকিৎসকেরা বাচ্চাটির পেটের এক্স-রে করার পরামর্শ দেন।
আরো পড়ুন: মহাকাশ সফর শেষে সফলভাবে পৃথিবীতে ফিরলেন দুই মহাকাশচারী (ভিডিও)
আরো পড়ুন: মাস্ক না পরায় পুলিশের হাতে ‘ছাগল’ গ্রেফতার!
ডাক্তাররা জানান, এক্স-রে রিপোর্টে বাচ্চাটির পেটের ভিতরে থাকা চৌম্বকীয় পুঁতির ছবি ধরা পড়ে। এরপরই চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন, দ্রুত বাচ্চাটির পেট অপারেশন করা হবে। সফল অস্ত্রোপচারের পর তার পেট থেকে বের করা হয় ১৯০টি চৌম্বকীয় পুঁতির বল।