আশুলিয়ায় করোনা আক্রান্ত এক যুবকের মৃত্যুর পর তার লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গেছে স্ত্রী ও স্বজনরা।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে প্রকাশিত সংবাদে জানা গেছে, ঈদের দিন করোনা উপসর্গ নিয়ে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে রিপন মিয়া (৩৫) নামের এক যুবককে আশুলিয়ার গণস্বাস্থ্য মেডিক্যালে ভর্তি করেন তার স্ত্রী ও স্বজনরা।
পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে ওই যুবক হাসপাতালে মৃত্যুবরণ করে। পরে তার লাশ রেখে স্ত্রী ও স্বজনরা পালিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ নিহত যুবককে দাফনের উদ্যোগ নেয়।