ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিখোঁজ ৮ মার্কিন সেনার মৃত্যুর আশঙ্কা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 August, 2020, 10:51 PM

নিখোঁজ ৮ মার্কিন সেনার মৃত্যুর আশঙ্কা

নিখোঁজ ৮ মার্কিন সেনার মৃত্যুর আশঙ্কা

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উপকূলে প্রশিক্ষণকালীন এক দুর্ঘটনায় সাত মার্কিন মেরিন সেনা ও এক নাবিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

আল জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশিক্ষণের সময় মার্কিন সামরিক বাহিনীর একটি উভচর যান (এএভি) ডুবে যাওয়ার পর থেকে তারা নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে  ৪০ ঘণ্টাব্যাপী অভিযানের সমাপ্তির পর কর্তৃপক্ষ এ আশঙ্কা প্রকাশ করে।

ডুবে যাওয়া এএভিতে থাকা অন্য ৮ সদস্যকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হলেও পরে একজনের মৃত্যু হয়, এছাড়া দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

পঞ্চদশ মেরিন এক্সপেডিশনারি ইউনিটের কমান্ডার কর্নেল ক্রিস্টোফার ব্রনজি জানিয়েছেন, ভারাক্রান্ত হৃদয়ে আমি অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা সমাপ্তির সিদ্ধান্ত নিয়েছি।   

৮ সদস্যের খোঁজে নিয়োজিত হেলিকপ্টার ও নৌযানগুলো প্রায় সাড়ে তিন হাজার বর্গকিলোমিটার জায়গাজুড়ে অনুসন্ধান চালায় বলে সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।

দুর্ঘটনায় পড়া এএভিটি মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস সমারসেটে ফেরত পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status