ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 3 August, 2020, 10:52 PM

শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় ১০ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে সাবু মিয়া নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (৩ আগস্ট) সকালের দিকে শিশু ধর্ষণের ঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলা হলে বিকেলে পুলিশ সাবু মিয়াকে গ্রেপ্তার করে।

সাবু মিয়া লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সিংগীমারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে তারা সপরিবারে জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান ধর্ষিত শিশুটির মা ও বাবার উদ্ধৃতি দিয়ে জানান, সোমবার সকালে রাজমিস্ত্রি বাবা ও গৃহপরিচারিকার কাজে বাহিরে থাকায় শিশু কন্যাটিকে ফুসলিয়ে সাবু তার ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে সে আহত অবস্থায় শিশুটিকে তাদের বাড়ির পাশে রেখে আসে।

তিনি আরও জানান, পরে শিশুটির মা-বাবা বাড়ি এসে গুরুতর আহত অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে তাকে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে বিকেলে শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status