ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৩৭ দিন পর খুলেছে রাঙামাটির পর্যটনকেন্দ্র
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 3 August, 2020, 10:49 PM

১৩৭ দিন পর খুলেছে রাঙামাটির পর্যটনকেন্দ্র

১৩৭ দিন পর খুলেছে রাঙামাটির পর্যটনকেন্দ্র

করোনার কারণে ১৩৭ দিন বন্ধ থাকার পর সীমিত আকারে খুলে দেয়া হয়েছে রাঙামাটির আকর্ষণীয় পর্যটন কমপ্লেক্স। আজ  সোমবার (৩ আগস্ট) সকালে খুলে দেয়া হয়েছে আকর্ষণীয় ও বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসা পর্যটকদের প্রধান গন্তব্য ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত ঝুলন্ত সেতু ও পর্যটন কমপ্লেক্স।

এর আগে গত ১৮ মার্চ রাঙামাটির সকল পর্যটন স্পট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকেই রাঙামাটির পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত সকল ব্যবসাও বন্ধ হয়ে যায়।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানান, গত চার মাসে এক কোটি টাকার মতো লোকসান হয়েছে। যেহেতু চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্নস্থানে পর্যটনকেন্দ্র খুলে দেয়া হয়েছে, তাই আমরাও সিদ্ধান্ত নিয়েছি স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে পর্যটনকেন্দ্র খুলে দেয়ার।

তবে মাস্ক ছাড়া কাউকে পর্যটনকেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানান এই কর্মকর্তা।

রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ জানান, পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আমার কাছে এসেছিলেন। তাকে বলেছি আপনারা যদি স্বাস্থ্যবিধি মেনে চালাতে পারেন তবে খুলুন। সে মোতাবেক তারা সিদ্ধান্ত নিয়েছেন। তবে স্পষ্ট বলে দিয়েছি মাস্ক ছাড়া কেউ যেন পর্যটনকেন্দ্রে প্রবেশ করতে না পারে এবং অবশ্যই যেন সামাজিক দূরত্ব নিশ্চিত হয়।

উল্লেখ্য, গত ১৮ মার্চ জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙামাটির সকল পর্যটন স্পট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status