ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাঘের মুখ থেকে সন্তানকে ছিনিয়ে আনলেন মা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 August, 2020, 10:31 PM

বাঘের মুখ থেকে সন্তানকে ছিনিয়ে আনলেন মা

বাঘের মুখ থেকে সন্তানকে ছিনিয়ে আনলেন মা

মায়ের কাছে তার সন্তানরা অমূল্য সম্পদ। সন্তানের সব ধরনের বিপদে জীবন দিয়ে হলেও রক্ষা করেন মা।  ঠিক এমনই এক ঘটনায় আবারও তা প্রমাণ হয়েছে।  ঘটনাটি ঘটেছে ভারতের পঞ্চমহল এলাকার ঘোঘাম্বায় দুই বছর বয়সী একটি শিশুকে আক্রমণ করেছিল একটি চিতা বাঘ।

শিশুটির মাথা দাঁত দিয়ে চেপে ধরে চিতা বাঘটি।  ঘটনা দেখে সঙ্গে সঙ্গে ছেলের পা ধরে টান মারেন মা।  এর পরই চিতা বাঘটির দিকে তেড়েও যান ওই নারী।  তাতেই ভয় পেয়ে পালিয়ে যায় চিতা বাঘটি। চিৎকার শুনে সাহায্যের জন্য এগিয়ে আসেন প্রতিবেশীরাও।

স্থানীয় বন দপ্তরের কর্মকর্তারা বলেন, জঙ্গলের পাশে বাড়ি ওই শিশুটির। সম্প্রতি বাড়ির সামনের ঘরে নিজের মায়ের সঙ্গে শুয়ে ছিল শিশুটি। চাষের কাজে বাইরে ছিল তার বাবা। সেই সময়ই জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ে একটি চিতা বাঘ। মাথায় দাঁত দিয়ে চেপে ধরে বাঘটি। চিতাটি বেশি জোরে শিশুটির মাথায় কামড় বসাতে পারেনি, সেই সুযোগটাই কাজে লাগায় মা। টান দিয়ে নিজের কাছে নিয়ে যায় শিশুকে।

এ ঘটনার পর শিশুটিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বন দপ্তরের প্রধান কর্মকর্তা ভিজি মাকওয়ানা বলেন, শিশুটির ডান চোখের ওপর সেলাই লেগেছে। মাথায় চোটও রয়েছে। তাকে ভদোদরার এসএসজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status