ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্বামীর বাড়ি গিয়ে নববধূ জানলেন তার করোনা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 3 August, 2020, 9:28 PM

স্বামীর বাড়ি গিয়ে নববধূ জানলেন তার করোনা

স্বামীর বাড়ি গিয়ে নববধূ জানলেন তার করোনা

কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় সদ্য বিবাহিত এক নারী স্বামীর বাড়ি গিয়ে জানতে পেরেছেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি তার বাবার বাড়িতে আইসোলেশনে আছেন।

গতকাল রোববার এ ঘটনা ঘটেছে। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, গতকাল ওই নারীর বিয়ে হয়। বিয়ে বাড়িতে বরযাত্রীসহ প্রায় দুইশ লোক আমন্ত্রিত ছিল। সন্ধ্যায় বৌ নিয়ে দৌলতপুর উপজেলায় নিজের বাড়ি ফেরেন বর। রাত সাড়ে ৯টার পর সদ্য বিবাহিতার ফোনে কল করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। জানায় তিনি করোনা পজিটিভ। রাতে পুলিশ প্রশাসন থেকেও তাকে এ তথ্য জানানো হয়।

শুধু নববধূ নয়, তার মাও করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সোমবার এ তথ্য জানার পর ওই নারীকে ফোন করে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, প্রায় দুই সপ্তাহ আগে তার অসুস্থ এক আত্মীয়কে দেখতে যান তিনি ও তার মা। পরে জানা যায় ওই ব্যক্তি করোনা আক্রান্ত। গত সপ্তাহে তার হালকা জ্বর আসে। ওষুধ খেয়ে তিনি সেরে ওঠেন। এর মধ্যেই গতকাল তার বিয়ে হয়ে যায়।

তিনি আরও জানান, বর্তমানে বাবার বাড়িতে এসে আইসোলেশনে আছেন তিনি। তার মাও আলাদা ঘরে আইসোলেশনে আছেন। তাদের বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন।

মিরপুর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত বুধবার উপজেলা থেকে করোনা পরীক্ষার জন্য ৯ জনের নমুনা পাঠানো হয়। গতকাল রোববার রাত সাড়ে নয়টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে পরীক্ষা শেষে জানানো হয়, তিনজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজন হলেন মা ও মেয়ে। তাদের ফোন করে এ ব্যাপারে জানানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status