ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
পুরোপুরি লকডাউনে কলকাতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 12:16 PM

পুরোপুরি লকডাউনে কলকাতা

পুরোপুরি লকডাউনে কলকাতা

করোনাভাইরাসের হটস্পটে পরিণত হয়েছে ভারত। দেশটির রাজ্যগুলোতে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। সংক্রমণ ঠেকাতে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় শনিবার (২৫ জুলাই) পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে।

শনিবার কোনো যাত্রিবাহী বিমানও চলছে না কলকাতার দমদম বিমানবন্দর থেকে। বিষয়টি আগে থেকেই প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার লকডাউনে বিমান চলাচল বন্ধ করা যায়নি বলে অসন্তুষ্ট হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈশ্বিক পরিসংখ্যানে ভারত করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় আর মৃতের হিসাবে ষষ্ঠ স্থানে উঠে এসেছে।

শুক্রবারের দেওয়া স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হন ২ হাজার ২১৬। মৃত্যু হয়েছে ৩৫ জনের। তবে মোট আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা কম।

এদিকে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা শুক্রবারই ১৩ লাখের গণ্ডি পার হয়ে যায়। মৃতের সংখ্যা সাড়ে ৩১ হাজারের কাছাকাছি।

শনিবার সকালে দ্য হিন্দুর লাইভ আপডেট অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৩৭ হাজার ৪১২ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩১ হাজার ৪১৬ জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status